বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু কাশ্মীরে মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাব, রাজনৈতিক-ধর্মীয় নেতাদের ক্ষোভ নরসিংদীতে কিশোর অটোরিকশা চালক হত্যায় গ্রেপ্তার দুই জন  এনজিওর সাহায্য গ্রহণে শরিয়তের বিধান কী?

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নওগাঁর রাশিদুল হক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৯০ Time View
নওগাঁ প্রতিনিধি : রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) হিসেবে নির্বাচিত করা হয়েছে।  সোমবার (২২ জানুয়ারি) বিকেলে  রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সভাকক্ষে সাফল্যের স্বীকৃতিস্বরুপ তাকে সম্মাননা স্বারক দেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান। এর আগে পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের ডিসেম্বর মাসের রাজশাহী রেঞ্জের সেরা পুলিশ সুপার হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল এর সূত্রে জানা যায়, ডিসেম্বর মাসের অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ট্রাফিক ব্যবস্থাপনা, নারী-শিশু-বয়স্ক-প্রতিবন্ধী হেল্প ডেস্কের সেবামূলক কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। এসব সূচকে রাজশাহী বিভাগে সবদিক থেকে নওগাঁ এগিয়ে থাকায় সাফল্যের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন মুহাম্মদ রাশিদুল হক। এছাড়া শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার (পতœীতলা সার্কেল) মু. আব্দুল মমীন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit