বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু কাশ্মীরে মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাব, রাজনৈতিক-ধর্মীয় নেতাদের ক্ষোভ নরসিংদীতে কিশোর অটোরিকশা চালক হত্যায় গ্রেপ্তার দুই জন  এনজিওর সাহায্য গ্রহণে শরিয়তের বিধান কী?

কুয়াশায় নামতে না পেরে ঢাকার ফ্লাইট গেল চট্টগ্রাম-কলকাতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ :  ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিনগত মধ্যরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেরে পাঁচটি ফ্লাইট অবতরণ করতে পারেনি বিমানবন্দরে। পরে ফ্লাইটগুলোর মধ্যে চারটি চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়। একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার বেলা পৌনে ১১টা পর্যন্ত চলে এই অবস্থা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানান, মঙ্গলবার মধ্যরাত সাড়ে ৩টা থেকে বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ৫টি যাত্রীবাহী প্লেন ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে ৪টি চট্টগ্রাম ও ১টি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, সালাম এয়ারের মাস্কাট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর, দাম্মাম থেকে আসা ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হওয়ায় তারা চট্টগ্রাম চলে যায়।

 

 

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit