বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু কাশ্মীরে মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাব, রাজনৈতিক-ধর্মীয় নেতাদের ক্ষোভ নরসিংদীতে কিশোর অটোরিকশা চালক হত্যায় গ্রেপ্তার দুই জন  এনজিওর সাহায্য গ্রহণে শরিয়তের বিধান কী?

নওয়াজের ‘প্রতিহিংসার রাজনীতি’ পাকিস্তানের জন্য মারাত্মক ক্ষতিকর: বিলাওয়াল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৮৪ Time View
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) দলের নেতা নওয়াজ শরীফ যদি আবারও ক্ষমতায় আসেন, তবে তার ‘প্রতিহিংসার রাজনীতি’ দেশ ও দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) পাঞ্জাবের স্যাটেলাইট টাউনে একটি হকি স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। খবর ডনের।

এ সময় তিনি বলেন, যেসব প্রবীণ রাজনীতিবিদ প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করা ছাড়া জনগণের জন্য কিছু করেননি। তাদের অন্যায্য কর্মকাণ্ডের কারণে বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে আছে পাকিস্তান।

ক্ষমতায় এলে দেশ থেকে সব অন্যায্য কর্মকাণ্ড নির্মূল করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে বিলাওয়াল সমাবেশে আগত মানুষের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, ‘তিন মেয়াদে থেকেও নওয়াজ শরিফ জনগণের সেবা করেননি। চতুর্থ মেয়াদে তিনি আর কী করবেন?’

বিলাওয়াল দাবি করেন, নওয়াজের দল সব সময়ই জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর এসব প্রতিশ্রুতি পূরণ না করে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষায় কাজ করেছে। তিনি বলেন, ‘জনগণের ভোটে পিপিপিকে নির্বাচিত হতে হবে, যেন আবারও জনগণ, কৃষক, শ্রমিক, তরুণ ও নিপীড়িতদের শাসন প্রতিষ্ঠিত হতে পারে।’

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit