বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু কাশ্মীরে মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাব, রাজনৈতিক-ধর্মীয় নেতাদের ক্ষোভ নরসিংদীতে কিশোর অটোরিকশা চালক হত্যায় গ্রেপ্তার দুই জন  এনজিওর সাহায্য গ্রহণে শরিয়তের বিধান কী?

মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ এর ২সদস্য নিহত 

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : জেলার মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে   ইউপিডিএফ প্রসীত গ্রুপের রবি কুমার চাকমা (৬৫) ও শান্ত চাকমা ওরফে বিমল (৫২) ২সদস্য নিহত। এক সদস্য আহত বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহালছড়ি উপজেলার দুগম দুরছড়িতে একটি বাড়িতে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে দুইজন ঘটনাস্থলে মারা যায়।মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন জানান. খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্য পুলিশ রওনা দিয়েছে।  এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

খাগড়াছড়ি জেলা ইউপিডিএফ প্রসীত গ্রুপের  সংগঠক অংগ্য মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) ও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) সেখানে অবস্থান করছিলেন। হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) ঘটনাস্থলে মারাযান। আর রহিন্তু চাকমা এখনো নিখোঁজ রয়েছেন।ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এ ঘটনার জন্য ঠ্যাঙাড়েরা ইউপিডিএফ সদস্যদের ওপর গুলি চালালে এতে দু’জন নিহত হয়েছেন।

খাগড়াছড়ি জেলা ইউপিডিএফ প্রসীত গ্রুপের  সংগঠক অংগ্য মারমা এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছেন। তবে ইউপিডিএফ গণতান্ত্রিক এ হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit