বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু কাশ্মীরে মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাব, রাজনৈতিক-ধর্মীয় নেতাদের ক্ষোভ নরসিংদীতে কিশোর অটোরিকশা চালক হত্যায় গ্রেপ্তার দুই জন  এনজিওর সাহায্য গ্রহণে শরিয়তের বিধান কী?

অবশেষে সুইডেনকে ন্যাটোতে নিতে রাজি তুরস্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নেতৃত্বাধীন বিশ্বের সবচেয় বড় ও শক্তিশালী সামরিক জোট ন্যাটোতে সুইডেনকে নিতে চূড়ান্তভাবে রাজি হল তুরস্ক। মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে পাস হয়েছে এ সংক্রান্ত একটি বিল। 

টানা চার ঘণ্টার বিতর্কের পর সুইডেনকে ন্যাটোতে নিতে রাজি হন দেশটির আইনপ্রণেতারা। এর মধ্যে দিয়ে সুইডেনের ন্যাটোতে সদস্য হতে তুরস্কের পক্ষ থেকে এখন বাধা নেই।

বিলের পক্ষে ভোট দিয়েছেন তুরস্কের ২৮৭ আইনপ্রণেতা। বিপক্ষে ছিলেন ৫৫ জন। আর চারজন আইণপ্রণেতা ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

এখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সই করলে বিলটি আইনে পরিণত হবে। তখন সুইডেনের ন্যাটোর সদস্য হতে তুরস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর কোনও বাধা থাকবে না। 

এদিকে, তুরস্কের পার্লামেন্টে ভোটাভুটির পর সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “সামরিক জোটভুক্ত হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল সুইডেন।”

উল্লেখ্য, ফিনল্যান্ড ও সুইডেন ছিল সামরিক নিরপেক্ষ দেশ। কিন্তু ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া রুশ উদ্বিগ্ন হয়ে পড়ে দেশ দুটি। এর প্রতিক্রিয়ায় কয়েক দশকের সামরিক নিরপেক্ষতা প্রত্যাহার করে ফিনল্যান্ড ও সুইডেন। এরপর তারা মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোয় যোগ দেওয়ার উদ্যোগ নেয়। প্রথমে এই দুই দেশকে ন্যাটোতে নিতে আপত্তি জানিয়েছিল তুরস্ক। তবে কিছু দিন পরই ফিনল্যান্ডের বিষয়ে নমনীয় হয় তুর্কি কর্তৃপক্ষ। অবশেষে ২০২৩ সালের ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্যপদ লাভ করে ফিনল্যান্ড। তবে সুইডেনের উদ্যোগে প্রবল আপত্তি জানায় তুরস্ক। অবশেষে দীর্ঘ ২০ মাস ঝুলে থাকার পর সুইডেনের ব্যাপারেও চূড়ান্তভাবে রাজি হল তুরস্ক। সূত্র: রয়টার্স, সিএনএন, বিবিসি

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/সকাল ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit