শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

ঢাবির একুশে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নাঈম ও রানার্স-আপ মোত্তাসিম 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. নাঈম ইসলাম এবং রানার্স-আপ হয়েছেন পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোত্তাসিম বিল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ আজ ২৩ জানুয়ারি (২০২৪) মঙ্গলবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম ক্সসয়দ-এর সভাপতিত্বে উভয় অনুষ্ঠানে ঢাবি এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, সাধারন সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের পরিচালক 

মো. শাহজাহান আলী, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন এবং অমর একুশে হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধ ও অমর একুশের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত হলে

জ্ঞানচর্চা ত্বরান্বিত হয়। জ্ঞানচর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড সহ সকল ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, মহান ভাষা অন্দোলন ও একুশের চেতনাকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমর একুশে হল প্রতিষ্ঠা করা হয়েছে। ঐতিহ্যবাহী এই হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে 

যথাযথ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, অমর একুশে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৯টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit