বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে চারজনকে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ এলাকায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. মোশারফ হোসাইন এর ভ্রাম্যমাণ আদালত তাদেরকে দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানা গুণতে হয়েছে, জেলার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ এলাকার আব্দুস সাত্তারের ছেলে এলেম ভ‚ইয়া, একই এলাকার আব্দুল হাসীসের ছেলে আব্দুল আওয়াল, আকরাম আলীর ছেলে সফিকুল ইসলাম ও ঢাকা সাভার কাটঘরা এলাকার রফিকুল সরকারের ছেলে আসিফ।মাটি উত্তোলনের সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। 
সংশিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে খননযন্ত্রের সাহায্যে ফসলি জমিকে পুকুরের মতো কেটে বালু ও মাটি উত্তোলন করছেন কয়েকটি চক্র। এসব বালু ও মাটি পাইপ ও ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন চক্রের সদস্যরা অনত্র নিয়ে পুকুর ও জলাশয় ভরাট করছেন। সম্প্রতি সুহিল ইউনিয়নে ফসলি জমি থেকে মাটি এনে পুকুর ভরাটের ঘটনায় থানায় মামলাও হয়।বিভিন্ন মাধ্যমে জানতে পেরে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার সময় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

 

 

 

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৪/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit