রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দূর্গাপুরে অবৈধভাবে আনা প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ তরুণ আটক নেত্রকোনায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মাইলস্টোন ইসলামিক একাডেমির যাত্রা শুরু বাড়ির ছাদে সোলার ইউনিট স্থাপনে মিলবে ‘গ্রিন হাউস’ স্বীকৃতি, বিশেষ কর ছাড় ৮ জন শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে ভারতে ১২ বছরে দারিদ্র্যমুক্ত প্রায় ৫০ কোটি মানুষ ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী ফেনীর বিকন মডেল কলেজে শতভাগ ফেল, ভবনে ঝুলছে তালা রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় ডিজে পার্টি, সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত যে কারণে জামায়াতকে সন্দেহ বিএনপির

হাতীবান্ধায় ভ্যানচালক হত‌্যাকান্ডের মুল হোতা গ্রেফতার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট,প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যান চালক মানিকুল ইসলাম হত‌্যাকান্ডের মুল হোতা সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পাইকারটারী এলাকা থেকে তাকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ ।এর আগে শুক্রবার দুপুরে ওই উপজেলার রমনীগঞ্চ থেকে মানিকুলের মাথা বিহীন দেহ উদ্ধার করে পুলিশ। এর একদিন পর শনিবার দালালপাড়া এলাকা থেকে মাথা, মোবাইল ও হত্যাকান্ডে ব্যবহার ছুড়ি উদ্ধার করেছে পুলিশ।মানিকুল ইসলাম ওই উপজেলার সিঙ্গিমারী পাইকারটারী এলাকার আব্দুর ছাত্তারের পুত্র ও সিরাজুল ইসলাম একই এলাকার কান্দু মিয়ার পুত্র।  প্রতিবেশী একজনের ভ‌্যান চুরির অভিযোগ উঠায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলো মানিকুল ইসলাম।সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার সন্ধ‌্যায় তিনি ওই উপজেলার রমনীগঞ্জ ও দালালপাড়া এলাকায় হত‌্যাকান্ডের স্থান দুইটি পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, মানিকুল হত‌্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত সময়ের মধ‌্যে গ্রেফতার করা হবে।এদিকে গত রোববার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মানিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শেষে এ সড়ক অবরোধ করেন তার প্রতিবেশীরা। এসময় মানিকুলের পরিবার দাবী করেন সিরাজুল ও রশিদুল এই দুইজন ভ‌্যান চালককে গ্রেফতার করতে পারলেই এ হত্যাকান্ডের মুল রহস্য বের হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন আগে সিঙ্গিমারী গ্রামের আবুল কাসেমের পুত্র বাবুলের একটি ভ্যান চুরি হয়। ওই চুরি ঘটনায় মানিকুল ইসলামে সন্দেহ করে বাবুলের পরিবার লোকজন। এ ঘটনার পর থেকে মানিকুল নিখোঁজ হয়। শুক্রবার বিকালে ভুট্টা ক্ষেতে তার মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করেন। এদিকে গত শনিবার সকালে দালালপাড়া এলাকায় একটি বাঁশঝাড়ে ছুড়ি, মোবাইল ও গর্ত দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে গর্ত থেকে মাথা  উদ্ধার করেন।

কি কারণে এ হত্যাকান্ড তা নিশ্চিত না হলেও ধারনা করা হচ্ছে ওই ভ্যান চুরির ঘটনার কারণে মনিকুল হত্যাকান্ডের শিকার হতেও পারেন। ধারনা করা হচ্ছে ওই চুরির ঘটনায় মনিকুলের সাথে আরো যারা জড়িত ছিলেন তাদের সাথে হয়তো বা কোনো দ্বন্দ্ব দেখা দিলে তাকে হত‌্যা করা হয়। ইতোমধ্যে চুরি হওয়া ভ্যানও উদ্ধার করেছে সিঙ্গিমারী  ইউনিয়ন পরিষদ।লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হত‌্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করা হয়েছে। ইতোমধ‌্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের দ্রুত সময়ের মধ‌্যে গ্রেফতার করা হবে।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৪/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit