বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম

কেশবপুরে উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে নাগরিক উদ্যোগ এর বাস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু), ব্লাস্ট ও ওয়েভ ফাউন্ডেশন এর সহযোতিায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।

নাগরিক উদ্যোগ এর বিভাগীয় সমন্বয়কারী পলাশ দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা সমাজসেবা অফিসার মুহাঃ আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নাগরিক উদ্যোগ এর জেলা কর্মকর্তা কার্ত্তিক দাস, ইউপি সদস্য শাহানাজ পারভীন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর রনজিৎ দাস, অরুণ দাস, তৃতীয় লিঙ্গের আকাশ প্রমুখ।

 

 

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৪/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit