রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ফেসবুক বন্ধু চাইলেই ব্যক্তিগত ছবি নয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্কগুলোর একটি। এই সম্পর্কের কোনো বয়সের কিংবা লিঙ্গের সীমানা নেই। নেই দেশ কিংবা জাতির বা জাতের সীমানা। আর ইন্টারনেটের যুগে বন্ধুত্বের দ্বার খুলে গেছে বিশ্বব্যাপী।

বর্তমানে ছেলে-বুড়ো, ছাত্র থেকে অফিসের কর্মকর্তা সবারই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। আমরা ফেসবুকে যোগাযোগ রক্ষা করছি চেনা-অচেনা বন্ধুর সঙ্গে। আবার অনেক সময় ফেসবুকের মাধ্যমে পুরনো বন্ধুদের খুঁজে পাই, আর অনেকের সঙ্গে গড়ে ওঠে নতুন বন্ধুত্ব। তাই ফেসবুক বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে।

কারো সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হলেই তার সঙ্গে ব্যক্তিগত কোনো ছবি শেয়ার করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়া বন্ধুদের সঙ্গে এ ধরনের আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে। বন্ধুকে পাঠানো আপনার ছবিই আপনার জন্য অপমানের কারণ হয়ে উঠতে পারে।

কোনো প্রলোভনে (বিয়ে বা প্রেমের) বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো ঠিক হবে না। আর যদি নিজের ইচ্ছায় কোনো অনৈতিক সম্পর্কে জড়িয়ে যান তবে সে দায় শুধুমাত্র একজনের নয়। অন্যকে হেয় করতে অথবা নিজের কোনো উদ্দেশ্য সফল করতে সেই সম্পর্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করা অনুচিত।

আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলি সম্পর্কের জায়গায় অনেকেই সিঙ্গেল লিখেন, বাস্তবে দেখা যায় তিনি বিবাহিত। কাউকে কোনো ভুল তথ্য দেওয়া কিন্তু প্রতারণার সামিল। আপনি যদি বিবাহিত হন, সঠিক তথ্য দিন ও সঙ্গীকে বন্ধুর তালিকায় রাখুন। ফেসবুকে সঙ্গীসহ ছবি দিন, অনাকাঙ্ক্ষিত অনেক ঝামেলা থেকে মুক্ত থাকবেন।  

বন্ধুত্ব জরুরি। কিন্তু তারও আগে পরিবার। সে কারণে ফেসবুকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক হতে হবে। আপনার ফেসবুকের বন্ধু তালিকায় অনাকাঙ্খিত কারো উপস্থিতি নিজের কিংবা পরিবারের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয় এমন কাউকে বন্ধু তালিকায় না রাখাই ভালো।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit