রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির আয়ুর্বেদিক উপায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের ঢালের ন্যায় কাজ করে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা নানা রোগে ভোগেন। সারাজীবন সুস্থতা বজায় রাখতে ছোট থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আয়ুর্বেদিক উপাদানের সাহায্যে কোমল এবং প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ করা যায়। যেসব শিশু বাড়তি বয়সের, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খাওয়ান এই উপাদানগুলো-    

মুলেঠি: সাধারণত যষ্ঠিমধু নামে পরিচিত এই উপাদানটি। এতে অ্যান্টি ভাইরাল প্রোপার্টি রয়েছে। তাই রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করে মুলেঠি বা যষ্ঠিমধু। প্রতিদিন অল্প পরিমাণে যষ্ঠিমধু অথবা গুড়ো বাচ্চাদের খাওয়ান।

তুলশি: ঔষধি গাছ হিসেবে তুলশি বেশ সুপরিচিত। এতে ফাইটোনিউট্রিয়েন্টস এবং এসেন্সিয়াল অয়েল রয়েছে। এছাড়াও ভিটামিন এ এবং সি ও রয়েছে। এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ ছড়ানো রোধ করতেও সাহায্য করে। সর্বোচ্চ উপকার পেতে শিশু পানি পান করার সময় তাতে কয়েকটা তুলশি পাতা ছেড়ে দিন।      

অশ্বগন্ধা: রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে পারে অশ্বগন্ধা। অশ্বগন্ধার দুধ বা অশ্বগন্ধার স্মুথির মাধ্যমে শিশুকে অশ্বগন্ধা খাওয়াতে পারেন। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তরান্বিত হবে। 

ব্রাহ্মি: শিশুর স্বাস্থ্যে নানাবিধ উপকারী প্রভাব ফেলে ব্রাহ্মি। এর সক্রিয় উপদান, হঠাৎ ব্যথা হওয়ার সমস্যা নিরাময় করতে পারে। তাছাড়া মস্তিষ্কের স্বাস্থ্য সুরক্ষায়ও উপকারী প্রভাব ফেলে ব্রাহ্মি।   

তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit