শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

দুর্গাপুরে আগুনে পুড়লো ৮ দোকান

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ডেওটুকোন বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। এতে ওই দোকানিদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেছেন। সোমবার গভীররাতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবরপেয়ে নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে বাজারের একটি ফানিচারের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। ততক্ষণে মাছ মহাল, খাইরুল মিয়ার ওয়ার্কশপের দোকান, শফিক মিয়ার ফার্নিচারের দোকান, আব্দুর রাশেদের মনোহারি দোকান, মোতালেব মিয়া, আবু তালেব, আলী উসমান, রফিক মিয়ার চা-স্টল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।পুড়ে যাওয়া দোকান মালিক ও বাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান মিয়া জানান, আকস্মিক অগ্নিকা-ে তাঁর চারটি দোকানসহ মোট আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁদের সবার কমপক্ষে ৩০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স জানান, গত রাতের অগ্নিকা-ের খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে সকল ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আওতায় আনা হবে।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৪/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit