রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

নরসিংদীতে নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর সদর উপজেলার হাড়িধোয়া নদী তীরে ছয়টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার জানান।

উচ্ছেদ করা অবৈধ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে- দুইটি টিন শেড ঘর, একটি দোতলা বিল্ডিং এর একাংশ, একতলা বিল্ডিং এর একাংশ, দোকান এর একাংশ ও বরফ কারখানার সিঁড়ি।

তিনি বলেন, দখল ও দূষণ রোধে অবৈধ দখলদারদের হাত থেকে হাড়িধোয়া নদীর জায়গা উদ্ধার করতে এই অভিযান চালানো হয়েছে। ওই এলাকার ত্রিমোহনী বটতলা (পুটিয়া ব্রিজ সংলগ্ন) থেকে নদীর পাড়ে এক কিলোমিটার সীমানায় নির্মিত স্থাপনা ও নির্মাণাধীন অবকাঠামো উচ্ছেদ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার আরও বলেন, সেখানে ছয় ব্যক্তি নদীর ওই জায়গাগুলো অবৈধভাবে দখল করে রেখেছিলেন। তাদেরকে স্থাপনা সরিয়ে নিতে একাধিক চিঠি দিলেও তারা স্থাপনা সরিয়ে নেননি। জায়গাগুলো অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করে সরকারের দখলে আনা হয়েছে বলে জানান তিনি।

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit