বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

গাজায় কবরস্থান ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় কমপক্ষে ১৬টি কবরস্থান ধ্বংস করেছে। সিএনএনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু। মার্কিন সংবাদমাধ্যমটি সপ্তাহান্তে স্যাটেলাইট চিত্র এবং সোশ্যাল মিডিয়া ফুটেজের ব্যবহার করে এই পরিসংখ্যান জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী তাদের অভিযানের সময় এইসব কবরস্থান ধ্বংস করে। কিছু ক্ষেত্রে কবরস্থান থেকে লাশ তুলে নিয়ে গেছে তারা। কবরস্থান মত জায়গা ধ্বংস করা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ। স্যাটেলাইট চিত্র থেকে সিএনএন এও নিশ্চিত হয়েছে এইসব কবরস্থানের কোনো কোনোটিকে সামরিক পোস্ট হিসেবে ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র কিছু কিছু কবর খোঁড়ার কথা সিএনএনের কাছে স্বীকারও করেছে। তারা বলছে ইসরায়েলি বন্দিদের খোঁজে তারা এই কবর গুলো খোঁড়েছিল। তিনি দাবি করেন এই কবরস্থানগুলো হামাস সামারিক কাজে ব্যবহার করে আসছিল যার কারণে ওখানে হামলা চালায় তার বাহিনী।

গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে আক্রমণ চালিয়ে ১ হাজার ১৩৯ জন ইসরায়েলিকে হত্যা করে যাদের বেশিরভাগই বেসামরিক। তাছাড়া এই সময় ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এ সব জিম্মিদের একটি অংশ সমজোতার মাধ্যমের মুক্তি পেলেও এখনও শতাধিক জিম্মির খোঁজ পাচ্ছে না ইসরায়েলি সেনারা। কিছু জিম্মি আবার ইসরায়েলি হামলাতেই নিহত হন।  

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit