বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

চৌগাছায় আব্দুলকে চিকিৎসা জন্য অর্থ প্রদান

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৯৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আব্দুল (২০) কে চিকিৎসা জন্য নগদ অর্থ দিলেন ‘চৌগাছা পরিবার’ সেচ্ছাসেবী সংগঠন। রবিবার (২১ জানুয়ারি) বিকালে এ সংগঠনের সদস্যগণ বাড়ীতে গিয়ে এই নগদ অর্থ প্রদান করেন। আব্দুল উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দীঘলসিংহা গ্রামের সুলতান মিয়ার নাতি ছেলে। একটি দূর্ঘটনায় আব্দুলের একটি পা ভেঙ্গে যায়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী বখতিয়ার হোসেনের বলেন, আব্দুলের পিতামাতা নেই। নানাবাড়িতে থাকে। নানার অভাবের সংসারে তাই বেশি লেখাপড়া করতে পারেনি। অল্প বয়সেই তাকে জীবিকানির্বাহের জন্য টলিতে (স্থানীয় ভাবে তৈরী স্যালোইঞ্জিন চালিত গাড়ী) কাজ করতে হয়। সম্প্রতি সেই টলি দূর্ঘটনায় একটি পা ভেঙ্গে যায়। অর্থের অভাবে তাকে চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার। এমন খবর পেয়ে চৌগাছা পরিবার সেচ্ছাসেবীসংগঠনকে সদস্যরা তার চিকিৎসার জন্য দশ হাজার টাকা প্রদান করেন।

অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ স¤পাদক ফয়সাল আহম্মেদ,সহ-সভাপতি শাহিন কবির,জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি কামরুল হাসান, আছির উদ্দিন,ফারুক হোসেনদীপ্ত বিশ্বাস,অমিত হাসান রাব্বী,রাকিবুল ইসলাম রনি প্রমুখ।সংগঠনঠি “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই ¯ে¬াগানকে সামনে রেখে, মানব কল্যাণে কাজ করে চলেছে। চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪,/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit