শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, কৌশলগত পরামর্শ এবং দিক নির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল গঠন করা হয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পর নতুনভাবে এ কাউন্সিল গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়।

১৪ সদস্যের এই কাউন্সিলে প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন ও পরিকল্পনা মন্ত্রীকে ভাইস-চেয়ারম্যান করা হয়েছে। সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্যকে। 

প্রজ্ঞাপনে জানানো হয়, কাউন্সিল বছরে ন্যূনতম ১টি সভা করবে। প্রয়োজনবোধে এ কাউন্সিল নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ এ কাউন্সিলকে সাচিবিক সহায়তা দেবে।

কাউন্সিলের কার্যপরিধিতে বলা হয়, বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, কৌশলগত পরামর্শ এবং দিক নির্দেশনা দেয়া; বাংলাদেশ ডেল্টা প্ল্যান হালনাগাদকরণে দিক নির্দেশনা দেওয়া। বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০-এর বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নে নীতি নির্ধারণ ও নির্দেশনা দেওয়া এবং ডেল্টা ফান্ড গঠন ও ব্যবহারে দিক নির্দেশনা দেওয়া।

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit