শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম

আজীবন সম্মাননা পেলেন স্কালোনি

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনাকে কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন বানিয়েছেন লিওনেল স্কালোনি। এরপর তার মুকুট কেবল ভারী হয়ে চলেছে। অল্প সময়ে স্মরণীয় সব অর্জনের পর এবার গ্লোব সকার অ্যাওয়ার্ড আজীবনের সম্মাননা দিয়েছে স্কালোনিকে।

দুবাইয়ের দ্য আটলান্টিসে মধ্যপ্রাচ্যভিত্তিক সংস্থাটি এই পদক দিয়েছে। যেখানে ফিফা, উয়েফা, ইসিএ এবং প্রধান ক্লাবগুলোর তারকা ফুটবলার ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গ্লোব সকার এবার সর্বোচ্চ গোলদাতাসহ তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। একই অনুষ্ঠানে ২০২১ সাল থেকে আলবিসেলেস্তেদের হয়ে লাগাতার সব অর্জনের জন্য স্কালোনিকে দেওয়া হয় আজীবন সম্মাননা পদক।

পরে এমন অর্জন আর্জেন্টিনার মানুষদের উৎসর্গ করেছেন স্কালোনি। লিওনেল মেসিদের এই গুরু বলেন, ‘সত্যি কথা বলতে আমরা যা পেয়েছি সেটা অনেকটা সিনেমার মতো। আমি এই পদক সকল আর্জেন্টাইনকে উৎসর্গ করছি, বিশেষ করে আমার কোচিং স্টাফ— পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল, রবার্তো আয়ালা, মাতিয়াস মান্না, মার্টিন তোকাল্লি, লুইস মার্টিন ও রদ্রিগো ব্যারিওসকে। তারা আমার এই অবিশ্বাস্য অর্জনে অনেক সাহায্য করেছে।’

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit