সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ওমানে নোয়াখালীর প্রবাসী তরুণের আত্মহত্যা  

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : ওমানের মাস্কাটে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক প্রবাসী তরুণ আত্মহত্যা করেছে।নিহত সফি উল্যাহ ওরফে শাকিল (২৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার কাসেম মিয়ার নতুন বাড়ির শহীদ উল্যার ছেলে। গতকাল শনিবার (২০ জানুয়ারি) ভোর রাতের দিকে ওমানের মাস্টাক শহরে এ ঘটনা ঘটে।নিহতের ভগ্নিপতি মো.আবু ছায়েদ ওরফে সালাউদ্দিন জানান, জীবিকার তাগিদে শাকিল ১১ মাস ওমানের মাস্কাট শহরে পাড়ি জমান। সেখানে সে ইলেকট্রিক,পাইপ ফিটারের কাজ করত।

এর মধ্যে দেশে তার পরিবার অনেক টাকা দেনা পড়ে যায়। গত কিছু দিন যাবত এ বিষয় তার মধ্যে হতাশা কাজ করত। কিন্ত আমাদেরকে সে বিষয়টি বুঝতে দেয় নি। শনিবার ভোর রাতের দিকে ওমানের মাস্কাট শহরে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন সকালের দিকে কোম্পানীর ফোরম্যান বিষয়টি দেশে মুঠোফোনে তার পরিবারকে অবহিত করে।    বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন ফাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,শাকিল দেশে থাকতে ছাত্রদলের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিল। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। 

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit