বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম

মনিরামপুরে তিনটি অবৈধ ক্লিনিক সিলগালা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে ভ্রাম্যমান আদালত দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা, নবায়ন না করাসহ বিভিন্ন অনিয়মের কারনে তিনটি ক্লিনিককে জরিমানার পর সীলগালা(বন্ধ) করে দিয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত এ অভিযান চলে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) আলী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলী হাসান জানান, বেলা ১২ টার দিকে উপজেলার মশিয়াহাটি এলাকার সুজাতপুরে অবস্থিত কেসি সার্জিকেল এন্ড শিশু প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারনে হাসপাতালের মালিক ডা: প্রশান্ত কুমারকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ (সীলগালা)করে দেওয়া হয়। পরবর্তীতে রাজগঞ্জ বাজারে অবস্থিত রাজগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখায় তাদেরকে কোনো জরিমানা করা হয়নি।

তবে ক্লিনিকটির সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়। বিকেলে হরিহরনগর ইউনিয়নের পারবাজারে অবস্থিত পারবাজার সার্জিকেল ক্লিনিক, রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপি নামে দুইটি প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠান দুইটির কার্যক্রম বন্ধ করে(সীলগালা) দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তন্ময় বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু, ছাড়াও নেহালপুর ও ঝাপা পুলিশ ক্যাম্প এবং রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit