বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

বিরামপুর সরকারি কলেজের জাল সনদধারী অবৈধ শিক্ষকদের সরকারি নিয়োগে চলছে মোটা টাকার বাণিজ্য, তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : সদ্য সরকারিকৃত বিরামপুর কলেজের জাল সনদধারী অবৈধ শিক্ষকদের সরকারি নিয়োগের জন্য চলছে মোটা টাকার বাণিজ্য। শিক্ষকদের জাল সনদ এবং অবৈধ নিয়োগের তথ্য গোপনের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে তদন্ত করে সুস্পষ্ট মতামত সহ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের শৃঙ্খলা বিষয়ক শাখা থেকে এই নির্দেশ দেওয়া হয়।

কলেজের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষক কর্মচারী জানান, সদ্য সরকারি হওয়া বিরামপুর কলেজের বেশ কয়েকজন শিক্ষকের সনদ জাল থাকার বিষয়টি ওপেন সিক্রেট। বিশেষ করে কারিগরি শাখার বেশ কয়েকজন শিক্ষকের সনদ জাল হওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অবৈধ ঘোষনা বিশ্ববিদ্যালয়ের সনদর রয়েছে কয়েকজন শিক্ষকের। এই বিষয়টি কলেজের সকল শিক্ষক কর্মচারী অবগত রয়েছে । কলেজ কর্তৃপক্ষ শিক্ষকদের জাল সনদ থাকার বিষয়টি নিশ্চিত হলেও অজ্ঞাত কারণে তারা কোন ব্যবস্থা নেননি বলে জানা যায়। এছাড়াও একাধিক শিক্ষকের অবৈধভাবে নিয়োগের অভিযোগ রয়েছ।

এ সকল জল সনদধারী এবং অবৈধভাবে নিয়োগ পাওয়া শিক্ষকদের মোটা টাকার বিনিময়ে সরকারি নিয়োগের চেষ্টা চলছে। সরকারের নিয়োগের যাচাই-বাছাইয়ের সময় অবৈধভাবে নিয়োগ পাওয়ার শিক্ষকদের রেজুলেশন বই চুরি হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হয়েছে। প্রকৃতপক্ষে অবৈধভাবে নিয়োগ করার শিক্ষকদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু সাংবাদিকদের জানান, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন। কারো সনদ জাল থাকার বিষয়টি অবগত নন।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit