শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

হাতীবান্ধায় ভুট্টা খেতে পাওয়া মরদেহের একদিন পর মস্তক উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ভুট্টাক্ষেতে পাওয়া অজ্ঞাত পরিচয়ে মস্তকবিহীন মরদেহটির পরিচয় পাওয়ার একদিন পরে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাথা বিচ্ছিন্ন করতে ব্যবহৃত ছুরি এবং নিহতের ব্যবহৃত জ্যাকেট উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।শনিবার (২০ জানুয়ারী) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের একটি ডোবা থেকে ওই যুবকের মস্তক উদ্ধার করেন হত‌্যাকান্ডের ঘটনার তদন্তে থাকা (সিআইডি)’পুলিশের একটি প্রতিনিধি দল।এর আগে শুক্রবার রাতে সিআইডি দলটি হাতীবান্ধা থানায় প্রথমত মস্তকবিহীন মানিকুলের পরিচয় নিশ্চিত হওয়ার মধ‌্য দিয়ে হত্যাকান্ডের তদন্ত শুরু করেন।নিহত মানিকুল (২৫) হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ডাঙ্গাটারি গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে। নিহত মানিকুল ইসলাম একজন ভ্যানচালক।এর আগে শুক্রবার(১৯ জানুয়ারী) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রামের ভুট্টাক্ষেত থেকে পুলিশ একটি মস্তকবিহীন  মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন আগে সিঙ্গিমারী গ্রামের আবুল কাসেমের ছেলে বাবুলের একটি ভ্যান চুরি হয়। ওই চুরি ঘটনায় মানিকুল ইসলামকে সন্দেহ করে বাবুলের পরিবার লোকজন। এ ঘটনার পর থেকে মানিকুল নিখোঁজ হয়।তবে ধারনা করা হচ্ছে ভ্যান চুরির ঘটনার কারণে মানিকুল হত্যাকান্ডের শিকার হতে পারে।খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে ভুট্টা খেতে ঘাস তুলতে এসে এক নারী মস্তকবিহীন লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে সংবাদ দেন। পরে হাতীবান্ধা থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।মৃত যুবকের পরনে ফুলহাতা সাদা ডোরাকাটা শার্ট, ফুলপ্যান্ট এবং পায়ে দুই ফিতার স্যান্ডেল ছিল।নিহত মানিকুলের স্ত্রী শাকিলা আক্তার বলেন, বৃহস্পতিবার বিকালে ফোনে তার স্বামীর সাথে কথা হলে তার স্বামী তাকে জানান, রাত ৮টার মধ‌্যে বাড়ি এসে কাপড় নিয়ে ঢাকা চলে যাবেন। মোবাইল ফোন পাশে রাখতে বলেন। তিনি বাড়ি আসবেন এটা কাউকে বলার দরকার নেই। কিন্তু রাত ৮ টার পর তাকে আর ফোনে পাওয়া যায়নি।এ বিষয় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা  (ওসি) সাইফুল ইসলাম বলেন, ২৪ ঘন্টা পর নিহত ওই যুবকের মস্তকটি একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।মরদেহটি হাতীবান্ধা উপজেলার সিংমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুস সাত্তার ছেলে মানিকুল ইসলামের। তবে ওই সময় তার শরীর থেকে আলাদা হওয়া মাথাটির খোঁজ পায়নি পুলিশ। আজ শনিবার দুপুরে মস্তকটি উদ্ধার করে পুলিশ।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit