শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড

হারিয়ে যাওয়া ১১টি মোবাইল উদ্ধার করে মালিককে হাতে তুলে দিলো পুলিশ

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠির বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পরে মালিকদের ডেকে মোবাইল ফোনগুলো হস্তান্তর করেছে জেলা পুলিশ।শনিবার দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয় হলরুমে প্রেস ব্রিফং শেষে জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল হারিয়ে যাওয়া স্মার্ট মোবাইল ফোন গুলো মালিকদের হাতে তুলে দেন।পুলিশ জানায়, ১১টি স্মার্ট ফোন হারানোর অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে গত কয়েক মাসে ১১টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে অনুষ্ঠানিকভাবে মালিকদের ডেকে এই ফোনগুলো হস্তান্তর করা হয়।এ ব্যাপারে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, আমরা ঝালকাঠিবাসীকে জানাতে চাই, পুরোনো ফোন ক্রয়ের ব্যপারে সতর্ক হোন। কারণ, এই ফোনগুলোর সঙ্গে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধ জড়িত থাকার সম্ভাবনা থাকে। তাই পরিচিত, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি ছাড়া ফোন ক্রয় করবেন না। কারও ফোন হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করুন। জেলা পুলিশের হারিয়ে যাওয়া ফোন উদ্ধারের এই অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit