শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

মুক্তিযোদ্ধার চুরি হওয়া মালামাল উদ্ধার,আটক ৩

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার উকিলপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত সাধন চন্দ্র পালের বাসায় চুরির ঘটনায় মালামাল উদ্ধারসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এর আগে এ ঘটনায় মুক্তিযোদ্ধার মেয়ে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আজ শনিবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি জানান, দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব।আটককৃতরা হলেন, দুর্গাপুর পৌরসভার দক্ষিণপাড়া এলাকার মোঃ সোলায়মান (২১), মোঃ ফজলু সরকার (৫০), চর মোক্তারপাড়া এলাকার মোঃ নূরুল আলম (৩৬)।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র পালের মৃত্যুর পর থেকেই বড় মেয়ে শশুর বাড়িতে আর ছোট মেয়ে পড়াশোনার জন্য বাহিরে অবস্থান করছে। মাঝে মধ্যে তারা এই বাসায় বেড়াতে আসেন। গেল বছরের ৫ নভেম্বর সকালে বড় মেয়ে সামিতা মৌ পাল তার স্বামীকে নিয়ে সকালে বেড়াতে আসেন পরে আবার বিকেলে চলে যান। এ বছরের গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে সামিতার জেঠি তাদের ঘরের ভিতরে শব্দ শুনে ডাক চিৎকার করলে চোর বাসার দেওয়াল টপকিয়ে পালিয়ে যায়। এরপর খবর পেয়ে সামিতা এসে দেখে তার বাবার ঘরের ভিতরে থাকা বিছানা পত্র, আসবাবপত্র, কাসার হাড়ি পাতিল, ফ্যান, টিভি, কাপড়সহ ঘরের ভিতরে থাকা যাবতীয় জিনিস পত্র চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় বড় মেয়ে সামিতা মৌ পাল বাদী হয়ে অজ্ঞাতনামা করে থানায় একটি মামলা দায়ের করেন।

এরপরে পুলিশ তৎপর হয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করে গত ১৮ জানুয়ারি রাত ১টার দিকে চোর সোলায়মানকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে চুরিকৃত মালামাল ফজলু সরকার ও মোঃ নূরুল আলমের কাছে বিক্রি করে দেয় বলে জানায়। পরে ওইদিন রাতেই অভিযান চালিয়ে মালামাল সহ মালামাল কেনায় জড়িত দুইজনকে আটক করে। এরপর বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়।এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, চুরির ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজুর পর এসআই লিটন মিয়াকে তদন্তভার দেওয়া হয়। এরপর সিসি ক্যামেরার মাধ্যমে চোর সনাক্ত এবং আটক করে মালমাল উদ্ধারসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit