সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

নোয়াখালীতে খালে মিলল গৃহবধূর পা বাঁধা মরদেহ,স্বামী আটক 

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূর দু’পা বাঁধা মরদেহ খাল থেকে উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে নিহতের স্বামীকে আটক করেছে র‍্যাব।  এ ঘটনায় চরজব্বর থানায় নিহতের ছেলে শরিফ বাদী হয়ে অজ্ঞত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।নিহত বিবি হালিমা বেগম (৪৭) উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানা উল্যাহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।

 শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে র‍্যাব-১১ এর সদস্যরা আটক জসিম উদ্দিনকে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ। তিনি বলেন, র‍্যাব আটকের পর তাকে পুলিশের হাতে সোপর্দ করে। এখন তার জিজ্ঞাসাবাদ চলছে।  

উল্লেখ্য,গত বৃহস্পতিবার ১৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর পানাউল্যাহ গ্রামের মালেক খাল থেকে দুই পা বাঁধা অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই নারী একাই স্বামীর বাড়িতে থাকতেন। গত কয়েক বছর স্বামীর সাথে সম্পর্কের টানাপোড়েন থাকায় তার স্বামী অনত্র বসবাস করতেন।

 

 

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৪,/সকাল ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit