মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

প্রয়াত নজরুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল বিভাগের ডীন প্রফেসর ড. নজরুল হক চৌধুরী বলেছেন, প্রয়াত নজরুল ইসলাম একজন প্রাণদ্বীপ্ত শিক্ষক ছিলেন। তার শিক্ষা জীবন ছিল এক বর্ণাঢ্য। তিনি শিক্ষার্থী সহ আমাদের মনে চিরদিন অমর হয়ে থাকবেন। প্রফেসর নজরুল হক চৌধুরী প্রয়াত নজরুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, তার অসমাপ্ত কাজ আমাদেরকে সম্পাদন করতে হবে। তার রেখে যাওয়া স্মৃতি চিরদিন অম্লান হয়ে থাকবে।সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অডিটরিয়ামে সিলেট টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক সদ্য প্রয়াত নজরুল ইসলামের স্মরণে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল সাজিদ এর সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নীলুফার খানম এর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এবং শ্রদ্ধালিপি পাঠ করেন কলেজের সহযোগী অধ্যাপক ও পরিষদের সম্পাদক ড. মোহাম্মদ শামীম খান।অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বিলকিস ইয়াসমিন, সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম, আব্দুল্লাহ আলম মাহমুদ, কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ সাব্বির আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল আলম, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মছব্বির চৌধুরী, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান, মুরারীচাঁদ কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর রায়, বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ চৌধুরী মামুন আকবর, প্রভাষক মাহবুবুর রহমান রনি প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কলেজের সহকারি শিক্ষক মাওলানা সাজিদুর রহমান।প্রয়াত নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাঈশা ইসলাম, নাজমুল ইসলাম, রিয়াজুল আলম, এডভোকেট মিছবাউর রহমান আলম, আহমদ জিন্নুন দারা। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit