শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

এখনো সন্ধান মেলেনি ডুবে যাওয়া ফেরির মাস্টারের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : পাটুরিয়া ঘাটের অদূরে ৯টি মালবাহী যানবাহন নিয়ে পদ্মায় ডুবে যাওয়া রজনীগন্ধার দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবিরের এখনো কোনো সন্ধান মেলেনি। 

ডুবন্ত ফেরি ও সঙ্গে ডুবে যাওয়া মালবাহী কাভার্ডভ্যান ও ট্রাক উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজাকে সহায়তা করতে আরও দুটি উদ্ধাকারী জাহাজ আসছে। 

বৃহস্পতিবার দুপুর নাগাদ আসার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকাজের দ্বিতীয় দিনে ফায়ার সার্ভিসের টিম বৃহস্পতিবার সকাল
১০টা থেকে কাজ করছে।

নিখোঁজ ফেরিটি দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবিরের উদ্ধার না হওয়ার তার স্বজন ও ফেরি কর্তৃপক্ষও উদ্বিগ্ন হয়ে আছে। তার বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায়। তিনি বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের আরিচা আঞ্চলিক কমিটির সভাপতি। এ ঘটনায় মানিকগঞ্জে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসি দুটি পৃথক তদন্ত কমিটি করেছে।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলে রয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক আনোয়ারুল হক। তিনি জানান, তাদের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। সকাল ১০টার দিকে ফেরির নিখোঁজ ইঞ্জিন মাস্টারকে উদ্ধারে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে ফেরির অবস্থান শনাক্ত করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit