সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

ব্রিটিশ কোচকে এলিট একাডেমির দায়িত্ব দিল বাফুফে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এলিট একাডেমির প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল ব্রিটিশ কোচ পিটার বাটলারকে। 

বুধবার দুপুরে এলিট একাডেমির দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছান পিটার বাটলার। ঢাকায় এসে চলে গেছেন হোটেল ফারসে।

বৃহস্পতিবার সকালে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে একাডেমির দায়িত্ব এক বছরের জন্য বুঝে নেবেন পিটার বাটলার। 

বাংলাদেশে আসার আগে ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আফ্রিকান দেশ লাইবেরিয়ার জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন ৫৮ বছর বয়সি পিটার বাটলার। তার আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন আফ্রিকান আরেক দেশ বতসোয়ানা দলের কোচ। 

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৪,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit