বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে করিম বেনজেমার মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দেশটির জাতীয় দলের সাবেক ফুটবলার করিম বেনজেমা। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা করেছিলেন বেনজেমা। আর তাই ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পৃক্ততার অভিযোগ এনেছিলেন দারমানিন।  

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেনজেমার আইনজীবী হিউজ ভিগিয়ের মঙ্গলবার দেশটির বিশেষ আদালত কোর্ট ডি জাস্টিসে মামলা করেছেন। এই আদালতে ফ্রান্সের মন্ত্রীদের মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানো পর পাল্টা আক্রমণে গাজায় নির্বিচার বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এ নিয়ে প্রতিবাদ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেনজেমা লিখেছিলেন, ‘আমাদের সমস্ত প্রার্থনা গাজার বাসিন্দাদের জন্য, যারা আবারও এই অন্যায় বোমা হামলার শিকার হচ্ছে, যেখানে কোনো নারী বা শিশুও রেহাই পাচ্ছে না।’

বেনজেমার এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে দারমানিন সিনিউজ চ্যানেলে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার (বেনজেমা) সঙ্গে ‘মুসলিম ব্রাদারহুডের কুখ্যাত সম্পৃক্ততা আছে।’ এছাড়াও বেনজেমার বিরুদ্ধে ফ্রান্স জাতীয় দলের খেলায় জাতীয় সংগীত না গাওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মান্তরকরণ প্রচেষ্টার অভিযোগও এনেছিলেন দারমানিন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের পরপরই আইনজীবীর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন বেনজেমা। এবার আইনি পথে হাঁটলেন এই ফুটবলার। মামলায় বেনজেমা বলেছেন, ‘মুসলিম ব্রাদারহুডের সঙ্গে নূন্যতম সম্পৃক্ততাও কখনো ছিল না, এমনকি সংগঠনটির সদস্য দাবিদার কারও সম্পর্কে কোনো ধারণাও নেই।’

বেনজেমা মামলায় আরও লিখেছেন, ‘আমি জানি যে দুর্নামের কারণে আমাকে কতটা রাজনৈতিক খেলায় ব্যবহার করা হচ্ছে। ব্যাপারটা আরও বেশি কলঙ্কজনক এ কারণে যে ৭ অক্টোবর থেকে ঘটা নাটকীয় ঘটনাগুলো এ ধরনের বিবৃতি থেকে আলাদা কিছু দাবি করে।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit