বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি

আমার জন্য ফুল আনবেন না: এমপি জাহাঙ্গীর আলম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার বলেছেন, আমার জন্য দয়া করে ফুল আনবেন না। ফুল না এনে এই টাকাটা সমাজের অসহায় হতদরিদ্র মানুষকে দিয়ে দেন। আমি আপনাদের জড়িয়ে ধরব। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। ৪০ বছরের রাজনৈতিক জীবনে মানুষকে বিলিয়ে দিয়ে অনেক তৃপ্তি পেয়েছি। 

বুধবার ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নিজ রাজনৈতিক কার্যালয়ে বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এদিন ওই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানাতে মুরাদনগরের বিপুলসংখ্যক নেতাকর্মী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আসেন। 

জাহাঙ্গীর সরকার বলেন, নির্বাচিত হওয়ার পর এলাকায় ৫ শতাধিক সংবর্ধনার আয়োজন করেছিলেন নেতাকর্মীরা। আমি তা বন্ধ করে দিয়েছি। এসব করে টাকা-পয়সা খরচ করা যাবে না। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার আদর্শের রাজনীতি করি। ভোগে নয় ত্যাগেই আমি আত্মতৃপ্তি পাই। 

তিনি বলেন, আগে এলাকার উন্নয়ন করব। পরে মানুষ এমনিতেই মন থেকে দোয়া ও ভালোবাসা দেবে। শ্রম ও ঘাম কখনো বিফলে যায় না। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুল, যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল আমিন সরকার প্রমুখ।

 কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit