মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সাইকেলের আশায় মুরগী বিক্রি, স্বপ্ন পূরণ হবে কী ক্ষুদে শিক্ষার্থী তামিমের? ৪৮তম বিশেষ বিসিএসের আরও ১৮৪ জনকে নিয়োগ বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

দেশে ফিরে বিয়ে করা হলো না মামুনের, যুক্তরাষ্ট্রে স্ট্রোক করে মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

নোয়াখালী প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ব্রেইন স্ট্রোক করে নোয়াখালীর এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মো.মামুনুর রশীদ ওরফে মামুন (৩৬) জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পদিপাড়া গ্রামের সফি উল্যাহর ছেলে।

গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে পেনসিলভেনিয়া শহরে এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র প্রবাসী মো.মহসিন ওরফে লাল মিয়া জানান, পেনসিলভেনিয়া যাত্রী নিয়ে যায় মামুনুর। এরপর সেখান থেকে যাত্রী নামিয়ে নিউইয়র্ক ফেরার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়ে সে। একপর্যায়ে বমি করে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  

 এ বিষয়ে জানতে চাইলে আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.খলিলুর রহমান সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তিন ভাই চার বোনের মধ্যে মামুন সবার বড় ছিল। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান। বৈধ কাগজপত্র পাওয়ার পর দেশে এসে বিয়ে করার কথা ছিল তার। প্রবাসী যুবকের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে স্বজনেরা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit