শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

পায়ের গোড়ালি ফেটে চৌচির?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীত এলেই পায়ের গোড়ালি ফেটে যায় অনেকের। আবার অনেকেই এ সমস্যায় ভোগেন সারা বছরই। অনেকের আবার পা না ফাটলেও গোড়ালির ত্বক শুষ্ক হয়ে যায়।

পায়ের গোড়ালি ফাটা এর কারণে সমস্যা যে শুধু সৌন্দর্য ক্ষুণ্ণতার, তা কিন্তু নয়। বরং এই গোড়ালি ফাটা অনেক ক্ষেত্রেই হতে পারে অন্য কোনো লুকানো রোগের লক্ষণ।

এ ছাড়া অনিয়মিত খাওয়া-দাওয়া, জীবনযাপন প্রণালি, ভিটামিন ই-র অভাব, ক্যালশিয়াম ও আয়রনের অভাবে গোড়ালি ফাটতে শুরু করে। ফাটা গোড়ালি ঠিক করতে অনেকেই নানা ধরনের ক্রিম ব্যবহার করেন। তবে এমন কিছু ঘরোয়া উপায় আছে, যার সাহায্যে পা ফাটা আটকাতে পারেন।

১. গরম পানিতে পা ডোবান

বাড়ি ফিরে নিয়ম করে গরম পানিতে মিনিট পনেরো পা ডুবিয়ে রাখতে পারেন। চাইলে কয়েক ফোঁটা শ্যাম্পুও মিশিয়ে নিন। নরম ব্রিসল্‌স যুক্ত ব্রাশ দিয়ে খাঁজে খাঁজে জমে থাকা ধুলোময়লা পরিষ্কার করে নিন। এতে করে পা থাকবে পরিষ্কার ও মসৃণ।

২. গ্লিসারিন ও গোলাপ জল

পায়ের গোড়ালি খুব বেশি ফেটে গেলে এই দুটি উপাদানের মাধ্যমে তা সারিয়ে তুলতে পারবেন। তিন-চতুর্থাংশ গোলাপ জল ও এক-চতুর্থাংশ গ্লিসারিন মিশিয়ে গোড়ালিতে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঈষদুষ্ণ পানিতে তা ধুয়ে নিতে হবে।

৩. অ্যালোভেরা জেল

পা ভালো মত পরিষ্কারের পর পায়ের পাতায় এবং গোড়ালিতে অ্যালোভেরা জেল মেখে রেখে দিন। ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলতে পারেন অথবা রেখে দিতে পারেন। অ্যালোভেরা জেল পা কে নরম রাখে।

৪. মধু এবং কলার মাস্ক

পাকা একটি কলা চটকে তার মধ্যে ১ টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। এই মাস্ক পায়ে মেখে রাখুন আধ ঘণ্টা। পায়ের ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই মাস্ক। তার পর ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫. শিয়া বাটারের প্রলেপ

রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ে, গোড়ালিতে শিয়া বাটার মেখে নিন। তার পর পরিষ্কার, সুতির মোজা পরে বিছানায় যান।

৬. নারকেল তেল

রাতে ঘুমাতে যাওয়ার আগে এক বড় চামচ নারকেল তেল ফাটা গোড়ালিতে লাগিয়ে নিন। গরম করেও এই তেল লাগাতে পারেন। তারপর মোজা পরে শুয়ে পড়ুন। নিয়মিত ১০ দিন এমন করলে গোড়ালি নরম হবে।

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৪,/রাত ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit