বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

এক বছরে সড়কে প্রাণহানি ৫ হাজার ২৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : ২০২৩ সা‌লে সারা দেশে পাঁচ হাজার ৪৯৫ সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ২৪ জন নিহত হয়েছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। 

মঙ্গলবার রাজধানী বনানীতে বিআরটিএ ভব‌নে সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ সংক্রান্ত এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএ চেয়ারম্যান জানান, ২০২৩ সালে মোট পাঁচ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন পাঁচ হাজার ২৪ জন এবং আহত হ‌ন সাত হাজার ৪৯৫ জন। তার মধ্যে ডিসেম্বরে ৪৮৩ সড়ক দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত হন। এর মধ্যে, ঢাকা‌য় ডি‌সেম্বর মা‌সে সড়ক দুর্ঘটনা ঘ‌টে‌ ৮৬‌টি। এতে নিহত হ‌ন ৮৮ জন, আহত হ‌ন ৮৮ জন। চট্টগ্রা‌মে ঘ‌টে‌ ৯৪টি। এসব দুর্ঘটনায় নিহত হ‌ন ৭৯ জন, আহত হ‌ন ১৭২ জন।  

তিনি আরও জানান, রাজশাহী‌তে ডি‌সেম্বর মা‌সে সড়ক দুর্ঘটনা ঘ‌টে ৭৪টি। নিহত হ‌য়ে‌ছেন ৬৩ জন, আহত হ‌য়ে‌ছেন ৫১ জন। খুলনায় ঘ‌টে‌ছে ৭৩টি। এসব দুর্ঘটনায় নিহত হ‌য়ে‌ছেন ৪৯ জন, আহত হ‌য়ে‌ছেন ১৩৫ জন।  

ব‌রিশা‌লে ডি‌সেম্বর মা‌সে সড়ক দুর্ঘটনা ঘ‌টে ৩৩টি। নিহত হ‌ন ২৮ জন, আহত হ‌ন ৮৩ জন। ‌সি‌লে‌টে ঘ‌টে‌ ২৪টি। এসব দুর্ঘটনায় নিহত হ‌ন ২৪ জন, আহত হ‌ন ২৫ জন।  

রংপুর ডি‌সেম্বর মা‌সে সড়ক দুর্ঘটনা ঘ‌টে‌ ৫৫টি। এসব দুর্ঘটনায় নিহত হ‌ন ৫৪ জন, আহত হ‌ন ৪৩ জন। ময়মন‌সিংহে ঘ‌টে‌ ৪৪টি। এসব দুর্ঘটনায় নিহত হ‌ন ৪৮ জন, আহত হ‌ন ৪৪ জন।  

জানুয়া‌রি মা‌সে সারা‌ দে‌শে ৩২২ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৩৩৩ জন, আহত হ‌ন ৩৩৬ জন। ফেব্রুয়া‌রিতে ৩০৮ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৩০৩ জন, আহত হ‌ন ৪১৬ জন।

মার্চে সারা‌ দে‌শে ৩৮৭ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৪১৫ জন, আহত হ‌ন ৬৮৮ জন। এপ্রিল মা‌সে সারা‌ দে‌শে ৪৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৪৫৯ জন, আহত হ‌ন ৭০৫ জন।

‌মে মা‌সে সারা‌ দে‌শে ৪৮৩ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৩৯৪ জন,আহত হ‌ন ৬৪৯ জন। জুনে সারা‌ দে‌শে ৫৬২ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৫০৪ জন, আহত হ‌ন ৭৮৫ জন।

জুলাইয়ে সারা‌ দে‌শে ৫৬৬ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৫৩৩ জন, আহত হ‌ন ৯৩৪ জন। আগস্ট মা‌সে সারা‌ দে‌শে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৩৭৬ জন ও আহত হ‌ন ৬৫৯ জন।

‌সে‌প্টেম্বরে সারা‌ দে‌শে ৪৫৪ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৪১০ জন, আহত হ‌ন ৬০৯ জন। অক্টোবরে ৪৩৭ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৩৯৪ জন ও আহত হ‌ন ৪৯২ জন। ন‌ভেম্বর মা‌সে সারা‌ দে‌শে ৫৫৯  সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৪৭০ জন এবং আহত হ‌ন ৫১৮ জন।

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit