বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

২০২৬ সালে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ: নসরুল হামিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : সরকার যেভাবে ২০২১ সালে শতভাগ বিদ্যুতায়ন করেছে, তেমনি ২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রিসভায় ফের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এদিন প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে দু’দফায় ১০ বছর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।

পেট্রোবাংলার গ্যাস ম্যানেজমেন্ট পরিকল্পনা প্রণয়নে কাজ করছে। আমরা বিবিয়ানায় সুখবর পেতে যাচ্ছি। ১.৬ টিসিএফ পাওয়ার সম্ভাবনা দেখা গেছে। এ বছরের শেষের দিকে নিশ্চিত হতে পারবো। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে গ্যাসের যে সংকট চলছে তা সাময়িক। একটি এফএসআরইউ নিয়মিত সার্ভিসিংয়ে থাকায় এই সংকট, দু-একদিনের মধ্যে কেটে যাবে। তবে আরেকটি এফএসআরইউ নিয়মিত সার্ভিসিংয়ে যাবে সেটি মার্চ নাগাদ চালু হবে।

তিনি বলেন, আমাদের চলতি মেয়াদে অগ্রাধিকার হবে ভোলা থেকে বরিশাল পর্যন্ত গ্যাসের পাইপলাইন নির্মাণ। পাইপলাইন নির্মাণের প্রাক-সমীক্ষা শেষ হয়েছে। ভোলা থেকে ৫ মিলিয়ন সিএনজি আসছে, পর্যায়ক্রমে আরও বাড়বে। তিনি বলেন, আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আসবে, সকলে মিলে মোকাবিলা করতে হবে। তৃতীয়বার এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। এটা প্রমাণ করে প্রধানমন্ত্রীর আমার প্রতি আস্থার বহির্প্রকাশ।

এক প্রশ্নের জবাবে বলেন, বিশেষ আইন প্রয়োগ করায় দ্রুত শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে। স্বচ্ছতার সঙ্গে চুক্তি করা হয়, যেগুলো টেন্ডার করা হয়েছে তার সঙ্গে তুলনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit