বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২ ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ট্রাক, চালক নিহত আহত ১০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল রডবোঝাই ট্রাক। এতে ট্রাকচালক এমরান হোসেন (২১) নিহত এবং বাসের হেলপারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
মঙ্গলবার সকালে উপজেলা হাসপাতালের সামনে নওগাঁ-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ট্রাকচালক নওগাঁ সদরের কোনাইল গ্রামের আবদুস সাত্তারের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন-বাসযাত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দইচেরারিয়া তারাপুর গ্রামের রেজাউল ইসলাম, ঢাকা স্টাফ কোয়ার্টার চকপাড়ার তনু মিয়া ও বরিশালের ঘাটাবাড়ি উপজেলার কলাঢেপা গ্রামের নাইম হোসেন। তাদেরকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-নওগাঁ মহাসড়কে ঢাকা ছেড়ে আসা নওগাঁগামী রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৯৪০৯) ও নওগাঁ ছেড়ে আসা ঢাকাগামী শাহ ফতেহ আলী বাসের (ঢাকা মেট্রো-ব- ১৪-৩০৫০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালক এমরান হোসেন নিহত হন। আহত হন বাস চালক রাকিব হাসান ও হেলপার মারুফ হোসেন এবং আট যাত্রী। 

আহতদের মধ্যে তিনজনকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর ও অন্যরা আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী দুর্ঘটনা কবলিত বাস ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। 

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
 

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৪,/ দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit