রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

ঝালকাঠিতে বিস্ফোরক মামলার পালাতক আসামী জেলা ছাত্র শিবিরের সভাপতি সায়েম গ্রেফতার 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ Time View
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি ও বিস্ফোরক মামলার পালাতক আসামী মো: সায়েম (২৭) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)।রবিবার (১৪ জানুয়ারি) দিনগত রাত ১২ টার দিকে শহরের ভিআইপির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিবির এএসআই দেবাশীষ রবিবার গভীর রাতে বিস্ফোরক মামলার পালাতক আসামী হিসাবে জেলা ছাত্র শিবিরের সভাপতি সায়েমকে গ্রেফতার করেছে। সোমবার সকালে সদর থানায় হস্তান্তরের পরে তাকে আদালতে প্রেরন করে ঝালকাঠি সদর থানা পুলিশ। আদালত তার জামিন না মন্জুর করে জেল হাজতে প্ররন করে।

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit