বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

তেজগাঁওয়ে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : রোববার (১৪ জানুয়ারি) বিকেলে পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মধ্যে কাপড়সহ নানান সামগ্রী তুলে দেন তিনি। এসময় আসাদুজ্জামান খান কামাল বলেন, অসংখ্য মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত তাদের থাকার ব্যবস্থা আমরা করেছি এবং সহায়তা অব্যাহত রেখেছি।

এর মধ্যে একটি তালিকা তৈরি করেছি, সেই তালিকা অনুযায়ী সবাইকে পুনরায় সবকিছুর ব্যবস্থা করে দেয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে অগ্নিকাণ্ডের কারণ শনাক্তে তদন্ত কমিটি গঠন হয়েছে। কমিটির রিপোর্ট আসলেই বলা যাবে আসল ঘটনা কী। যদি এর পেছনে কোনো দুষ্কৃতিকারীদের হাত থাকে, কাউকে ছাড় দেয়া হবে না।

এর আগে, শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে বিএফডিসি সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে আগুন ধরে যায়। রাত আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আরও ৫টি ইউনিট সেখানে পৌঁছে সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনায় বস্তির ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০০ ঘর ক্ষতিগ্রস্ত হয়। আগুনে দগ্ধ হয়ে নারী ও শিশুসহ দুই জনের প্রাণহানি ঘটে। এছাড়া আরও দুইজন দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট কিংবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit