বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : এর আগে শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাড়িতে মন্ত্রিপরিষদের অনানুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কিছু জানা না গেলেও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ই হবে প্রথম বৈঠকের মূল বিষয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১১ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী রয়েছেন। নতুন মেয়াদে কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে, জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী যে ইশতেহার ঘোষণা করেছেন, আগামী পাঁচ বছর সে অনুসারে কাজ করব। এরই মধ্যে আমার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, যা আমার জন্য অনেক বড় কিছু। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আবার আমাকে সুযোগ দিয়েছেন। আমি মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে বিশ্বস্ততার সঙ্গে কাজ করে যাব।’

তিনি বলেন, ‘গত পাঁচ বছরে আমি কাজগুলো বুঝে নিয়েছিলাম। আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর তিনবার রাষ্ট্রপ্রধান হিসেবে দেশকে অনেক এগিয়ে নিয়েছেন। সে হিসেবে আমাদের জনবলকে সুপ্রশিক্ষিত করেছেন।’মন্ত্রী আরও বলেন, ‘বাজেটের আকার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অনেক প্রকল্প নিয়েছি, সরকারি কর্মকর্তারা দক্ষতা ও যোগ্যতার সঙ্গে সেগুলো সম্পন্ন করতে পেরেছেন। কারণ, যথাযথ কর্মকর্তাদের যথাযথ জায়গায় বসাতে পেরেছি। রাইট ম্যান রাইট প্লেসে যে স্লোগান ছিল, সেটি যথাযথ বাস্তবায়ন করেছি। সে ক্ষেত্রে আমাদের মাঠ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দফতর ও সংস্থায় লোকবলগুলো সঠিক জায়গায় দিতে পেরেছি।’

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit