বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

১০০ দিনের পরিকল্পনা দিতে যাচ্ছেন পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : আগামী এক সপ্তাহের মধ্যে ১০০ দিনের পরিকল্পনা দেবেন বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, ‘আমাদের নির্বাচনি ইশতেহার পূরণ করব। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হবে। কাজের জন্য কোনো কাঠামো বদলের দরকার হলে সেটা করতে হবে। আমাদের কাজের সঙ্গে যা দরকার সেটা করব।’

আজ রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আমরা চাই এটা যাতে এক নম্বর মন্ত্রণালয় হয়। আমার পক্ষ থেকে আইনের প্রতি শতভাগ স্বচ্ছতার সঙ্গে সিদ্ধান্ত নেব। মিডিয়ার সঙ্গে সমন্বয় করে কাজ করব।’

তিনি বলেন, ‘সাত দিনের মধ্যে ১০০ দিনের পরিকল্পনা দিতে চাই। এছাড়া অন্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করব।’

মন্ত্রী বলেন, ‘বায়ু দূষণ প্রতিরোধ করতে হবে। বন সংরক্ষণ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যই পরিবেশ রক্ষা করতে হবে। এখানে দুর্নীতি বা অনিয়ম প্রশ্রয় দেব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই অগ্রগতিকে টেকসই করতে হবে।’

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit