বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষিত হয়েছে। শনিবার সকালে আখাউড়া স্থলবন্দরে সংগঠনের কার্যালয়ে সংশ্লিষ্টরা এ কমিটি ঘোষণা দেন। ঘোষিত কমিটির হলো মেয়াদ তিন বছর। নির্বাচন উপ-কমিটির সভাপতি তাকজিল খলিফা কাজল, সদস্য মোবারক হোসেন ভ‚ইয়া, সদস্য মো. মনির হোসেন বাবুল স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা যায়।
কমিটির সভাপতি হলেন, মো. হাসিবুল হাসান, সাধারন সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন মো. ফোরকান আহমেদ খলিফা। অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি মো. মহসিন আহমেদ সরকার, মো. নিছার উদ্দিন ভুইয়া , যুগ্ম সাধারন সম্পাদক মো. নাছির উদ্দিন, মো. কাউছার আহমেদ ভুইয়া , অর্থ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভুইয়া , সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা মোল্লা, সদস্য মো. মাসুক আহমেদ ভুইয়া । এ বিষয়ে নির্বাচন উপ-কমিটির সদস্য মো. মনির হোসেন বাবুল বলেন, ‘প্রায় এক বছর আগে এ কমিটি গঠন করা হয়। তবে বিভিন্ন কারণে ঘোষণা করা হয়। শনিবার সকালে সংগঠনের কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। এ কমিটির মেয়াদকাল তিন বছর। তবে কমিটি গঠন যেহেতু এক বছর আগে হয়েছে সেহেতু তারা আর দুই বছর দায়িত্ব পালন করবেন।’
কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৪/সকাল ১১:৩১