বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

রোনালদোকে নিয়ে ‘অদ্ভুত’ প্রশ্নে অবাক রোনালদো

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে দুটি বিশ্বকাপ উঁচিয়ে ধরা ব্রাজিল ফুটবলের জীবন্ত কিংবদন্তি রোনালদো নাজারিও।জাতীয় দল থেকে অবসর নিলেও নিজেকে ফুটবলের সঙ্গে জড়িয়ে রেখেছেন তিনি। অন্যদিকে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে বিশ্বকাপ ছুঁয়ে দেখতে না পারলেও ব্যক্তিগত অর্জনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সিআর সেভেন।

এদিকে ড্যারেন জেসন ওয়াটকিনস জুনিয়র অন্যতম জনপ্রিয় ইউটিউবার। সামাজিকমাধ্যমে তিনি পরিচিত আইশোস্পিড নামে। আইশোস্পিড পরশু দেখা করেছেন রোনালদো নাজারিওর সঙ্গে।

সম্প্রতি ব্রাজিল কিংবদন্তি রোনালদোর সঙ্গে আড্ডা গল্পে মেতে ওঠেন আইশোস্পিড। এরপর সেই আড্ডার ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেন তিনি। সেখানে এক পর্যায়ে এসেছে পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর প্রসঙ্গ।

দুই রোনালদোর নামের প্রসঙ্গে রোনালদো নাজারিওর সঙ্গে মজা করেন আইশোস্পিড। একপর্যায়ে আইশোস্পিড প্রশ্ন করেন, ‘আপনারও তো একই নাম রোনালদো। আপনি কি রোনালদোর বাবা?’ 

প্রশ্ন শুনে অবাক রোনালদো বলেন, ‘তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি রোনালদো, প্রথম রোনালদো।’

তবু একই প্রশ্ন আবারো ঘুরিয়ে ফিরিয়ে করেন আইশোস্পিড, ‘অবশ্যই। আপনি প্রথম রোনালদো। তার মানে আপনিই তো রোনালদোর বাবা?’

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit