বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

শীতে কাঁপছে দেশ, তাপমাত্রা নামলো ৯.৩ ডিগ্রিতে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : শীতে কাঁপছে পুরো দেশ। বেশিরভাগ জেলায় প্রায় সারাদিনই সূর্যের দেখা মেলে না। পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর, মেহেরপুর এবং চুয়াডাঙ্গার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঠাণ্ডায় দুর্ভোগে ছিন্নমূল মানুষেরা।

আবহাওয়া অফিস বলছে, রাতের তাপমাত্রা আরো কমতে পারে। 

দেশের বেশিরভাগ এলাকার ঘনকুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। বেড়েছে শীতের অনুভূতি। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না অনেকে। 

হাঁড় কাঁপানো শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে রংপুর অঞ্চলে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে পুরো অঞ্চল। নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, সর্দিজ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগবালাই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় গাইবান্ধার মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছেনা । অতিরিক্ত শীতের কারণে গাছ নষ্ট হয়ে ক্ষতির মুখে পড়েছে লাউ চাষিরা। 

গেলো কয়েকদিন ধরে সূর্যের দেখা পায়নি দিনাজপুরের মানুষ। ঘন কুয়াশার আর হিমেল বাতাস শীতকে আরও তীব্র করে তুলেছে।

শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে সিরাজগঞ্জের মানুষ। শীতে কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। 

রাজশাহীতে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের ভিড়।

নাটোরে শীতের প্রকোপ দুর্ভোগে পড়েছেন দরিদ্র, ছিন্নমূলসহ স্বল্প আয়ের মানুষ। শীতজনিত রোগে আক্রান্তদের ভিড় বাড়ছে  হাসপাতালগুলোতে।

বরিশালেও বেড়েছে শীতের তীব্রতা। কষ্টে আছেন শ্রমজীবী মানুষ। 

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit