বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শ্রমিক ও সার-ডিজেলের দাম বৃদ্ধি! চৌগাছায় ইরি-বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক, বিঘা প্রতি খরচ বেড়েছে ৫ হাজার

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় ইরি-বোরো মৌসুমে ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আমন ধানের লোকসান পুশাতেই এবার ইরি-বোরো ধান চাষে ঝুঁকেছেন কৃষকরা। ইতোমধ্যে উপজেলা জুড়ে লক্ষ্যমাত্রার প্রায় ৭০ ভাগ জমিতে ধান রোপন করা শুরু হয়েছে। শীত উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোমর বেঁধে মাঠে কাজ করছেন চাষিরা। এদিকে শ্রমিক ও বাজারে ডিজেল তেল ও কীটনাশক ওষুধের দাম বৃদ্ধি পাওয়ায় ধান চাষে বিঘা প্রতি চার থেকে পাঁচ হাজার টাকা অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে কৃষকদের।

উপজেরা কৃষি সম্প্রাসারণ অফিসের তথ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, চলতি মৌসুমে চৌগাছা উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ২ শত ৭০ হেক্টর জমিতে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭২ হাজার ৯শত ৯০ মেট্রিকটন। বোরো আবাদের জন্য বীজতলা তৈরী করতে এ উপজেলায় সরকারি ভাবে বিনামূল্যে ৫৩৫০ জন কৃষককে উফশী জাতের ৫ কেজি করে ধানের বীজ ও ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়। এ ছাড়া ২৩০০ জন কৃষককে ২ কেজি করে উন্নত জাতের হাইব্রিকেট ধানের বীজ দেওয়া হয়। গত মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিলো ১৮ হাজার ২৪০ হেক্টর।

কৃষকরা জানান, বাজারে আমন মৌসুমের ধানের দাম ভালো না পাওয়ায় কৃষকরা লোকসানের মুখে পড়েছেন। এবছর আমন ধানের ফলন ভালো হলেও, কৃষকরা বাজারে তেমন দাম না পাওয়ায় বেশ লোকসানের মুখে পড়েন। ফলে আমনের লোকসান পুশাতেই এবার ইরি-বোরো ধান চাষে ঝুঁকেছেন কৃষকরা।উপজেলার চাঁদপাড়া গ্রামের কৃষক সামছুর রহমান, রামকৃষ্ণপুর গ্রামের কৃষক লাবলুর রহমান, মৎরাঙ্গা গ্রামের কৃষক হাসান আলীসহ অনেকেই জানান, গত কয়েক বছরের তুলনায় বর্তমানে ধান উৎপাদন খরচ বাড়লেওবাজারে ধানে দাম কম পাওয়া গেছে। তাই কৃষকরা সব ক্ষতি পুশাতেই ইরি-বোরো ধান চাষে বেশি ঝুঁকেছেন।ইতোমধ্যেই উপজেলার অধিকাংশ জমিতেই ধান রোপন করেছেন কৃষকরা।

কৃষকরা জানান, বাজারে শ্রমিক, ডিজেল তেল, সার ও কীটনাশক ওষুধের দাম বৃদ্ধি হওয়ায় কৃষকদের ধান চাষে বিঘা প্রতি চার থেকে পাঁচ হাজার টাকা অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। এসবের দাম কমে গেলে কৃষকরা ধান চাষে অধিক লাভবান হবেন বলে আশা করছেন তারা।চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন জানান, ইরি-বোরো ধান চাষে কৃষি বিভাগ কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে। এবার চলতি মৌসুমে উপজেলায় ১৮ হাজার ২৭০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই লক্ষ্যমাত্রার ৩০ ভাগ জমিতে ধান রোপন করা হয়ে গেছে। আশা করছি, এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে ইরি-বোরো ধান চাষ করা হবে।

 

 

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit