বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ভালো কাজের সমালোচনা বেশি, তৈরি হয় শত্রুপক্ষ – মেয়র মানিক

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২৯০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী পৌরসভার দ্বিতীয় মেয়াদে পৌর পিতার দায়িত্ব পালন করছেন মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। মাধবদীর টাটা পাড়ার ঐতিহ্যবাহী পরিবার প্রয়াত লোকমান হোসেন প্রধান এর সন্তান বর্তমান মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। পৌর শাসক হিসেবে সাধারণ মানুষ তাকে ফাটাকেষ্ট বলে থাকেন। 

পৌরসভার সাধারণ বাসিন্দারা জানান মোশাররফ হোসেন প্রধান মানিক পৌরসভার দায়িত্ব নেওয়ার পর পৌরসভাধীন এলাকায় কমেছে চুরি ছিনতাইসহ অপরাধ জনিত কর্মকাণ্ড। মাধবদী একটি শিল্পাঞ্চল এলাকা এই এলাকায় রয়েছে বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি নরসিংদীর শীর্ষ কাপড় ব্যবসায়ীদের ঠিকানা বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই মাধবদীতে। মাধবদীর ছোট-বড় খুচরা ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায় মোশাররফ হোসেন প্রধান মানিক পৌর মেয়র হওয়ার পর থেকে নিরাপদে ব্যবসা করে আসছেন স্থানীয় ব্যবসায়ীরা দিতে হয় না কাউকে চাঁদা। 

দলীয় সংগঠক হিসেবেও রয়েছে মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক এর সুপরিচিতি তিনি মাধবদী শহর আওয়ামিলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মাধবদী শহর আওয়ামিলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা বলেন মোশাররফ হোসেন প্রধান মানিক একজন দক্ষ সংগঠক দলীয় কর্মসূচি পালনে তার বিকল্প নেই । নেতাকর্মীরা বলেন অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে মাধবদী শহর আওয়ামিলীগ ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। 

নাম প্রকাশ না করার শর্তে শহর আওয়ামিলীগের এক নেতা বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগ সভাপতি শেখ হাসিনা দলীয় সতন্ত্র প্রার্থী নির্বাচন করার সুযোগ দেওয়ায় সতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করেন মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। ঐ নেতা আরো বলেন, মেয়র সতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় একটি কুচক্রী মহল মেয়রকে নিয়ে নানা প্রপাগাণ্ডা ছড়াচ্ছে কিন্তু যিনি সতন্ত্র প্রার্থী ছিলেন তিনি নরসিংদী জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল তিনি তো আওয়ামিলীগের বাইরের কেউ নয়। 

সরজমিনে জানা যায় মোশাররফ হোসেন প্রধান মানিক মেয়র হওয়ার পর মাধবদী পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে রুপান্তরিত করেছেন। পৌরসভাধীন রাস্তাঘাট সম্প্রসারিত করাসহ পৌরবাসীর জীবন মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন মোশাররফ হোসেন প্রধান মানিক। 

জানতে চাইলে মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন, সাধারণ মানুষ ভোটের মাধ্যমে এই পৌরসভার গুরুদায়িত্ব আমার উপর দিয়েছেন আমি দায়িত্ব নেওয়ার পর থেকে সাধারণ মানুষের কল্যানে সবসময়ই কাজ করে আসছি। মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক আরো বলেন, শুধু মাধবদীতে নয় সমাজের যে কোনো স্থানে ভালো কাজ করতে গেলে কোনো না কোনো কুচক্রী মহল ভালো কাজের সমালোচনা করে থাকেন। মেয়র বলেন ঐসব কুচক্রী মহলের স্বার্থ্য হাসিল না হলেই ভালো কাজের বিরোধী অবস্থান নিয়ে নানা প্রপাগাণ্ডা ছড়ায় তারা শুরু হয় সমালোচনা এমনকি তৈরি হয় শত্রুপক্ষ। তিনি বলেন মাধবদীর সাধারণ মানুষ এসব কুচক্রী মহলের কথা বিশ্বাস করেনা আমার উপর তাদের আস্থা আছে আমি সবসময়ই জনগণের সাথে ও ভালো কাজের সাথে ছিলাম আছি এবং থাকবো। 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit