মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

স্বাস্থ্যখাতের নানা অনিয়ম কাল হয়েছে জাহিদ মালেকের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের নতুন মন্ত্রীসভা গঠন করা হয়েছে। নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনার পাশাপাশি গত মন্ত্রিসভার বড় অংশ কেন বাদ পড়ল তা নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে। পুরনো মন্ত্রীদের বাদ পড়ার কারণ নিয়ে বুধ ও বৃহস্পতিবার সারা দিন আওয়ামী লীগের কয়েকজন নেতা ও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন দেশ রূপান্তরের এ প্রতিবেদক। জানা গেছে, বিদায়ী মন্ত্রিসভায় যেসব সদস্য দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং একই সঙ্গে বেফাঁস মন্তব্য করে সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন, তারাই মূলত বাদ পড়েছেন। 

২০১৯ সালের ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। এরপর ২০২০ সালে বৈশ্বিক করোনার ঢেউ আঘাত হানে, এতে দেশের স্বাস্থ্য ব্যবস্থার নানান দুর্বলতা ফুটে উঠেছিল। সে সময়ে দেশের বাইরে থেকেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ বিষয়টি প্রধানমন্ত্রী ভালো চোখে দেখেননি। তাছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়কেন্দ্রিক সিন্ডিকেট ভেঙে দেওয়ার লক্ষ্যেও মন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া জাহিদ মালেকের পরিবারের সদস্যদের মন্ত্রণালয়ে ‘দখলদারিত্বও’ তাকে বাদ দেওয়ার কারণ বলে জানা গেছে।
স্বাস্থ্যের নানান অনিয়ম নিয়ে সংসদ ও সংসদের বাইরে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি। করোনাকালে করোনা টিকা, করোনা কিট কেনার নানান অনিয়মের অভিযোগ ওঠার পাশাপাশি টানা দুই মেয়াদে প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালনের পরও স্বাস্থ্য খাতকে জনমুখী করতে ব্যর্থ হওয়ায় জাহিদ মালেক বাদ পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর একজন সদস্য।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit