বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

এক পায়েও রাহুলের চেয়ে ভালো পন্ত: গাভাস্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। ওয়ানডে বিশ্বকাপ এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে ধারাবাহিকতা দেখিয়েও এই সিরিজে জায়গা পাননি লোকেশ রাহুল। বিশ্বকাপ দলে তার জায়গা মিলবে কিনা, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে এখন থেকেই। 

এবার এই প্রশ্নের উত্তরে ভারতের কিংবদন্তি ক্রিকেটার গাভাস্কার বলেন, ‘আমি তাকে (রাহুলকে) একজন উইকেটকিপার ব্যাটার হিসেবে দেখি। তবে এর আগে আমি একটা কথা বলতে চাই। ঋষভ পন্ত যদি ফিট থাকে, এমনকি সেটা এক পায়ে হলেও ওর দলে থাকা উচিত, কারণ পন্ত সব সংস্করণেই গেম চেঞ্জার। নির্বাচক হলে আমি সবার আগে ওকেই নিতাম।’    
 
তিনি আরও বলেন, ‘যদি পন্ত প্রস্তুত না থাকে এবং রাহুল উইকেটকিপিং করে, তাহলে সেটা ভালো হবে, দলে ভারসাম্য তৈরি হবে। তখন আপনার কাছে ওকে ওপেনার হিসেবে খেলানোরও সুযোগ থাকবে, মিডল অর্ডারে ও ফিনিশার হিসেবে ৫ ও ৬ নম্বরে রাহুলকে ব্যবহার করা যাবে।’

পন্তের সঙ্গে তুলনায় পিছিয়ে রাখলেও সাম্প্রতিক সময়ে রাহুল বেশ উন্নতি করেছেন বলে মনে করেন গাভাস্কার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাহুল একজন অলরাউন্ডার, উইকেটকিপিংয়ে সে অনেক উন্নতি করেছে। আগে যখন সে কিপিং করত, হয়তো কিছুটা অনিচ্ছুক ছিল। এমন কেউ, যাকে দিয়ে চালিয়ে নেওয়া যেত। তবে এখন সে একজন যথার্থ উইকেটকিপার।’  

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit