বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন

কোভিড এখনও বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত : ডব্লিউএইচও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার (১০ জানুয়ারি) জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে কোভিড-১৯ এ প্রায় ১০ হাজার মানুষ মারা গেছে।

এ প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, কোভিড এখনও বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত।

সংস্থাটি বলেছে, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যে দেখা গেছে গত মাসে করোনা সংক্রমণ বেড়েছে। বিশেষ করে ক্রিসমাসের সময়ে বড়ো জমায়েতের কারণে বিশ্বব্যাপী করোনার জেন-১ ভ্যারিয়েন্টে সংক্রমণ বেড়ে গেছে।

উল্লেখ্য, নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বিশ্বে ১০ হাজার মানুষেরর মৃত্যু ছাড়াও করোনায় আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ৪২ শতাংশ এবং জরুরি সেবা ইউনিটে ভর্তি বেড়েছে ৬২ শতাংশ।

টেডরস বলেন, ‘এসব তথ্য মূলত ইউরোপ ও আমেরিকার ৫০টি দেশের। কিন্তু, নিশ্চিতভাবে অন্যান্য দেশেও এসব সংখ্যা বেড়েছে যার তথ্য এখানে আসেনি।’

ডব্লিউএইচও প্রধান আরও বলেন, ‘মহামারির সর্বোচ্চ চূড়ার তুলনায় ১০ হাজার লোকের মৃত্যুর সংখ্যাটি অনেক কম। কিন্তু, প্রতিরোধযোগ্য এই মৃত্যুর সংখ্যা অগ্রহণযোগ্য।’

তিনি বিশ্বব্যাপী সরকারগুলোকে নজরদারি বাড়াতে এবং সাশ্রয়ী মূল্যের নির্ভরযোগ্য পরীক্ষার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া জনগণের প্রতি টিকা নেওয়া, পরীক্ষা করাসহ মাস্ক পরা চালিয়ে যাওয়ার আহ্বানও জানান টেডরস।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit