বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

প্রথমবার ভোটে এমপি হয়েই বাজিমাত, কে এই রুমানা টুসি?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৫৮ Time View

ডেস্ক নিউজ : গাজীপুর-৩ আসনে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সরাসরি নির্বাচন করে জয় ছিনি নিয়েছেন প্রয়াত রহমত আলী কন্যা রুমানা আলী টুসি। এমপি হওয়ার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন তিনি। মন্ত্রী হওয়ার খবরে আনন্দের জোয়ারে ভাসছেন তার নির্বাচনি গাজীপুর ও শ্রীপুর এলাকা।   

মাত্র দুবছর প্রতিমন্ত্রী থাকার সময় এলাকার ব্যাপক উন্নয়ন করেন রহমত।  ফলে তার এলাকায় ব্যাপক সুনাম রয়েছে।  ফলে বাবার সুনাম কিছুটা মেয়ে রুমানার সফলতায় পাথেয় হয়েছে বলে অনেকে ধারণা করছেন। বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুবুর রহমান নতুন মন্ত্রিসভায় ১১ প্রতিমন্ত্রীর নাম জানিয়েছেন। ওই ১১ জনের মধ্যে রুমানা আলীও রয়েছেন। সে খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উচ্ছ্বাসে ফেটে পড়েন গাজীপুরের বিভিন্ন স্তরের মানুষ। 

এর আগে রুমানা জাতীয় সংসদের ১৪ নম্বর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। তবে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এবারই প্রথম সংসদে যাচ্ছেন এই কলেজ শিক্ষক। রুমানা কর্মজীবনে রাজধানী ঢাকার নিউমডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষিকা।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit