সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

দুর্গাপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ সংগঠনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শ. ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, সাবেক মেয়র কামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ:সভাপতি আলী আসগর, এডভোকেট মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারুন পলাশ প্রমুখ।

বক্তারা বলেন, ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিনে তিনি স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না এলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব তুলে ধরতে উপস্থিত সকলকে আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit