মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

ভারত বিশ্বকাপে হারলেও সফল শামি, পেলেন জাতীয় পুরস্কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মাননা হলো খেলরত্ন আর দ্বিতীয় পুরস্কার হলো অর্জুন। ১৯৬১ সালে অর্জুন পুরস্কার চালু হয়। যারা অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত হন তাদের একটি ব্রোঞ্জপদক, একটি মানপত্র ও ১৫ লাখ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়।

ভারত বিশ্বকাপে হেরে গেলেও টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও মোহাম্মদ শামি। 

তারকা পেসার মোহাম্মদ শামি বিশ্বকাপে মাত্র ৭ ম্যাচে অংশ নিয়ে ২৪ উইকেট শিকার করেন। এমন দারুণ পারফরম্যান্সের কারণে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার (অর্জুন পুরস্কার) পেলেন এই তারকা পেসার। 

রাষ্ট্রপতি ভবনে ২৬ জন ক্রীড়াবিদ এবং প্যারা-অ্যাথলিটদের অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। গোড়ালির চোট থেকে সদ্য সেরে ওঠা মোহাম্মদ শামি এই সম্মান গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit