মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

নিরাপত্তাহীনতায় সালমান খান!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে দুই দুষ্কৃতিকারী ফাঁস করেছেন ঘটনার চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি) মুম্বাইয়ের কাছে পানভেলে সালমানের খামারবাড়িতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে নিরাপত্তাকর্মীরা পুলিশে খবর দিলে দুই হামলাকারীকে গ্রেফতার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে দুই হামলাকারী জানায়, মিথ্যা পরিচয়ে ওই বাড়িতে ঢুকেছিলেন তারা। হামলাকারীরা আরও জানায়, খামারবাড়িতে ঢোকার জন্য দুই হামলাকারীর প্রকৃত নাম অজেশ কুমার এবং গুরুসেবক সিংহ হলেও নিরাপত্তাকর্মীদের তারা জানায় তাদের নাম ওমপ্রকাশ গিল ও তেজসিংহ শিখ।
 
ওই দিন খামার বাড়িতে ঢুকেই অজেশ ও গুরুসেবক নিরাপত্তাকর্মীদের জানায়, তারা সালমানের ভক্ত। নিরাপত্তাকর্মীরা তাই বুঝে উঠতে পারেনি তারা হামলাকারী হতে পারে। কিছুক্ষণ পরেই সুযোগ পেয়ে দুই হামলাকারী চারপাশে কাঁটাতারের বেড়া কেটে পাঁচিল টপকে খামার বাড়ির আরও ভেতরে ঢোকার চেষ্টা শুরু করে। এরই পরে নিরাপত্তাকর্মীরা তাদের সন্দেহ করে এবং পুলিশে খবর দেন।
 
কার নির্দেশে এ হামলা তারা ঘটাল পুলিশি জিজ্ঞাসাবাদে সে বিষয়ে এখনও কোনো তথ্য জানাননি অভিযুক্তরা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, এ হামলার আগে গত বছরের নভেম্বরে সালমানের বন্ধু পাঞ্জাবি গায়ক গিপ্পি গ্রেওয়ালের কানাডার বাড়ির সামনে গুলি চালানো হয়েছিল। এ হামলার কারণ ছিল মূলত  সালমানকে সতর্ক করা।

ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ওইবার প্রকাশ্যে ওই হামলার কথা স্বীকার করে বলেন, ছোট হামলার মাধ্যমে সালমানকে সতর্ক করা হচ্ছে। তার মৃত্যু অনিবার্য। ওই হামলার কথা স্বীকার করলেও এবারের হামলায় নিরব রয়েছেন গ্যাংস্টার। তাই মুম্বাই পুলিশ আরও সময় নিয়ে তদন্ত শুরু করছে। ততক্ষণ নিরাপত্তা বলয়ের বাইরে যাওয়া ঝুঁকিপূর্ণ বলিউড মেগাস্টার সালমান খানের, এমনটাই সংবাদমাধ্যমে জানিয়েছে মুম্বাই পুলিশ। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit